সর্বশেষ
টাঙ্গাইলে শারদীয় দুর্গাপুজায় ১৪ হাজার আনসার মোতায়েতন
টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় এবার ১ হাজার ৩ শত ৫৩ টি মন্ডপে শারদীয় দুর্গাপুজার আয়োজন করা হয়েছে। গত বছরের চেয়ে এবার ১ শত ৯৪ টি পুজামন্ডপ বৃদ্ধি পেয়েছে। গত বছর ছিলো ১ হাজার ১ শত ৫৯ টি মন্ডপ।
বৃহস্পতিবার পুজামন্ডপে পুলিশের পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলারক্ষায় ১৪ হাজার ৯৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে।
এবার ১ শত ৪১ টি অধিক গুরুত্বপূর্ন, ৪ শত ৩৬ টি গুরুত্বপূর্ন ও ৭ শত ৭৬ টি সাধারণ পুজমিন্ডপ রয়েছে। টাঙ্গাইল আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম জানান, ১৪ হাজার ৯৪ জান আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে রয়েছে পুরুষ ১১ হাজার ৩ শত ৮৮ জন ও মহিলা ২৭ শত ৬ জন। এর মধ্যে পিসি ২ শত ৮২ জন ও এপিসি ২৭০৬ জন রয়েছে।
এম.কন্ঠ/ ১৫ অক্টোবর ২০২৬/এম. টি



























