ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করার জন্য অপকৌশল ও অপতৎপরতা চালাচ্ছে-প্রতিমন্ত্রী শরীফুল আলম মিথ্যা ভাংচুরের অভিযোগে কালিহাতীতে সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে-প্রতিমন্ত্রী শরীফুল আলম মির্জাপুরে স্বামীর মানষিক নির্যাতনে নববধুর মৃত্যৃ: বিচারের দাবিতে মানববন্ধন  ভূঞাপুরে বালুর ট্রাক আটক করে ৫০ হাজার টাকা ঘুষ দাবি ওসির ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড গোপালপুরে বাসর ঘরে বরের মৃত্যু দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এলেঙ্গায় আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট; ৩০হাজার টাকা জরিমানা

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করার জন্য অপকৌশল ও অপতৎপরতা চালাচ্ছে-প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ইতিমধ্যে পূজার কার্যক্রম শুরু হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অনান্য বছরের চেয়ে এ বছর আমরা আরো ভালোভাবে পূজা উদযাপন করতে পারবো। কিছু দুষ্ট লোক আছে, যারা বিভিন্ন ভাবে এই সরকারকে বিব্রত করার জন্য নানা প্রকার অপকৌশল, অপতৎপরতা চালানোর প্রক্রিয়া নিয়েছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি।

শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে নিরবিচ্ছিন্নভাবে যেন পূজা উদযাপন হয় সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক একটি জাতীয় সমস্যা। শুধু টাঙ্গাইল নয় সারা বাংলাদেশই। আমরা এটিকে জিরো টলারেন্স নিয়েছি। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সকলেই ‘কনর্সান’। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই মাদকের ব্যাপারে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। যাতে করে এটা নিয়ন্ত্রণে আনা যায়।

তিনি বলেন, মাদক নিয়ে যে পরিমান মামলা হয়েছে শুধু টাঙ্গাইলে, এটি কোন জেলায় এতো মামলা হয়নি।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসেনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল, পুলিশ সুপার শামছুল আলম সরকার প্রমুখ।

এসময় জেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১০ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন