ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা কালিহাতীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত  বাসাইলে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা 

ফজরের নামাজ পড়তে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৪১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
টাঙ্গাইলে ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন ওয়াদিওর রহমান ওরফে বাবলু ডাক্তার নামে এক বৃদ্ধ (৭০)। রবিবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাবলু ডাক্তার উপজেলার দিঘর ইউনিয়নের আঠারোদানা এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বাবলু ডাক্তার সেহেরি শেষ করে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। বাড়ির সামনের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে মসজিদে যাওয়ার সময় একটি দ্রুতগামী মিনিট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এম.কন্ঠ/০৭ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন