দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা
টাঙ্গাইল শহরে দিঘুলীয়া স্বেচ্ছাসেবী সংগঠন কল্লোল সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কল্লোল সমিতির সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক তুহিনুর রহমান সেলিম।
এতে বক্তব্য রাখেন সমিতির সদস্য সাবেক অধ্যক্ষ আলীম আল রাজি, সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কমিশনার মীর ওয়াজেদ আলী লিউ, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামছুর রহমান বেল্লাল, মীর মনিরুজ্জামান কিউ, মীর রেজাউল ইসলাম ফরিদ, রাশেদুর রহমান তাবিব, মীর মোয়াজ্জেম হোসেন, হুমায়ন কবির, কাজী জাবির, আতোয়ার রহমান, বেবী ও রিপন প্রমুখ।
সভায় সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহীর সদস্য রুহুল আমিন সিরাজী। এ সময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক এস এম আওয়াল মিয়া, সাংগঠনিক সম্পাদক এজাজ কামাল সফি, কোষাদক্ষ্য আব্দুর রৌফ, সমাজ কল্যান সম্পাদক মাসুম খান, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বাবলু মিয়া, কার্যকরি সদস্য খলিলুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যরা।
এম.কন্ঠ/ ২৬ সেপ্টেম্বর ২০২৬/এম. টি
























