ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা প্রাণিসম্পদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে-সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান

কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে ব্রিজের ঢাল দিয়ে নামার সময় লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন ধরে রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ রয়েছে। বর্তমানে পাশের পুরোনো ব্রিজের আংশিক ঢালু অংশ দিয়ে যানবাহন চলাচল করছে।

সকালে আলমাস আলী লাকড়িবোঝাই ঠেলাগাড়ি ঠেলে বিক্রির উদ্দেশ্যে রতনগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ ঠেলাগাড়িটি উল্টে গেলে তিনি সেটির সঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ থাকায় ঝুঁকিপূর্ণ পুরোনো ব্রিজের ঢালু অংশ দিয়ে ঠেলাগাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, বিষয়টি তিনি শুনেছেন। আলমাস আলী সখীপুরে মারা গেছেন। ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ০৫ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন