ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে ১৮৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা টাঙ্গাইলে সামাজিক সংগঠন সর্বদা নির্ভীকের ৫ টাকার আহার গোপালপুরে ‘মাতৃছায়া’র সাফল্য, ৩১ জনের ২৭ জনই বৃত্তিপ্রাপ্ত ঘাটাইলে ওষুধ কেলেঙ্কাকির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ বাংলা কিউআর নিয়ে গোপালপুরে বিকাশের বিরুদ্ধে অভিযোগ বাসাইলে ৩ ইয়াবা ব্যবসায়ীকে ১১ মাসের কারাদণ্ড  সিএনজি শ্রমিক ইউনিয়নের কাশিল শাখা কমিটির সভাপতি আবু সাইদ ও সম্পাদক রউফ ঘাটাইলে স্বাস্থ্যকমপ্লেক্সের ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে চালক আটক টাঙ্গাইলে স্পন্দন কোচিংয়ের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাসাইলে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে-মিলাদুন্নবী পালিত

গোপালপুরে ১৮৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৮৩ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

শনিবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সুখী পল্লীমা সোসাইটি।

সুখী পল্লীমা সোসাইটির কর্ণধার ও দৈনিক নয়াদিন পত্রিকার সম্পাদক এসএম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ডা. মো. রফিকুল ইসলাম ও খোরশেদুজ্জামান মন্টু এবং যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন বক্তব্য দেন।

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এম.কন্ঠ/ ২৯ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন