ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

গোপালপুরে ইয়াবাসহ প্রধান শিক্ষক গ্রেফতার

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে ১০ পিস ইয়াবাসহ রেজাউল করিম ওরফে রেজা ফকির (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রেজাউল করিম চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।

থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। চর শিমলা এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক মনিরুজ্জামান মুন্নাকেও আটক করা হয়। তিনি গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, তিনি ছুটিতে আছেন। এ উপজেলায় তিনি নতুন যোগদান করেছেন। তাই গ্রেফতার হওয়া শিক্ষককে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তবে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে ঘটনাটি নিশ্চিত হয়েছেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/ ২০ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন