ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি মামলায় ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে মাদকাসক্ত তিনজনকে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দিনব্যাপী কালিহাতী উপজেলার যমুনা থানাঘাট, গোহালিয়াবাড়ি এবং কামাক্ষা মোড়-সল্লা সংলগ্ন ঘাট এলাকায় এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তিনটি মামলা করা হয়। এসব মামলায় অভিযুক্তদের মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে মাদকাসক্ত অবস্থায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে দুজনকে ৭ দিন করে এবং অপর একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবহৃত ২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব নিষিদ্ধ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা, মাদক সেবন এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ১৩ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন