ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তরুণীকে অপহরণ ও গণধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে আন্তজার্তিক আদিবাসী দিবসে মানববন্ধন ও র‌্যালী ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিএসি অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ম্যানেজমেন্ট প্রশিক্ষণ গোপালপুরে যুবলীগ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গ্রেফতার টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু

গোপালপুরে যুবলীগ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গ্রেফতার

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রংপুর কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান সোহেল নগদাশিমলা ইউনিয়নের হাজীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

রোববার সকালে তাকে টাঙ্গাইলের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসআই মো. নজরুল ইসলাম জানান, সোহেলের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি হত্যা মামলা এবং গোপালপুর থানায় সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে দুটি মামলা রয়েছে।

গোপালপুর থানার ওসি মো. রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রংপুর কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেল থেকে আসাদুজ্জামান সোহেলকে গ্রেফতার করা হয়।

এম.কন্ঠ/ ০৯ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন