ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

গোপালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৪:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

জুলাইয়ের গণহত্যাসহ দেশের সব হত্যাকান্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় গোপালপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ড. মো. আতাউর রহমান।

বক্তারা বলেন, জুলাইয়ের গণহত্যাসহ দেশের সব হত্যাকান্ডের নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। তাদের মতে, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এম.কন্ঠ/ ০১ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন