ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচার রোধে শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার কর্মী সুরক্ষা আইন খসড়া প্রণয়নের সভা গোপালপুরে ওএমআর শিট হারানোর ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ককে অব্যাহতি ঘাটাইলে আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সখীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৫ বছরের কারাদণ্ড ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার ধ্বংশ ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক সভা গোপালপুরে দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন টাঙ্গাইলের মামুন গোপালপুরে আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

গোপালপুরে ওএমআর শিট হারানোর ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ককে অব্যাহতি

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ২১ পরীক্ষার্থীর ওএমআর শিটের প্রথম অংশের একটি প্যাকেট হারিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পাশাপাশি অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত ২৫ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পত্রের ২১ জন পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত ওএমআর শিটের প্রথম অংশের একটি প্যাকেট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানোর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথে সেটি হারিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও প্যাকেটটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ওই দিন গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে কারিগরি শাখায় ৫৫৬ জন এবং সাধারণ শাখায় ২৬৮ জনসহ মোট ৮২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ঘটনার পর ২৬ জুলাই কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. মানিকুজ্জামান গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই সঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে বিষয়টি জানিয়ে পরীক্ষার্থীদের ফলাফল যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিকুজ্জামান বলেন, “ওএমআর শিটের প্রথম অংশটি হারিয়ে যাওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে। বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে সবকিছু জানানো হয়েছে, যাতে পরীক্ষার্থীদের ফল প্রকাশে কোনো জটিলতা না হয়।”

পরীক্ষা পরিচালনা কমিটির সাবেক আহবায়য়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, “কেন্দ্র থেকে ওএমআর শিট, এমসিকিউ উত্তরপত্র ও সৃজনশীল উত্তরপত্র একসঙ্গে বেঁধে ঢাকা শিক্ষা বোর্ডে পাঠানোর জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে পোস্ট অফিসে নিয়ে যাই। পোস্ট অফিসে পৌঁছে দেখি ওএমআর শিটের প্যাকেটটি নেই।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “আমি বর্তমানে হাসপাতালে আছি।” এরপর তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমারকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “ওএমআর শিট হারানোর ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

এম.কন্ঠ/ ২৭ জুলাই /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন