ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

ক্যানসার আক্রান্ত সাংবাদিক রবিন বাঁচতে চায়, সবার কাছে সহায়তার আবেদন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:৩৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

দি ডেইলি পোস্ট এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি রবিন তালুকদার মরন ব্যাধি থাইরয়েড ক্যানসার আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং নিয়মিত ওষুধ সেবন করছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৫ থেকে ৭ লাখ টাকা।

পরিবারের সূত্রে জানাযায়, রবিন ২০১৯ সালের ১৮ নভেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ব্লক সি-এর নাক কান গলা বিভাগের ৭ম তলার ৭৩৫ নং কক্ষের পেয়িং বেড-১ এ ভর্তি হয়েছিলেন।

পরবর্তীতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তার অপারেশন সম্পন্ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের সার্জন প্রফেসর আবুল হাসনাথ জোয়ার্দার।

হাসপাতাল সূত্রে জানাযায়, এ রোগ নির্ণয়ের টেস্ট বাবদ ইতোমধ্যে খরচ হয়েছে তার প্রায় ৪০ হাজার টাকা এবং অপারেশন বাবদ খরচ হয় প্রায় ৫০ হাজার টাকা। এছাড়াও অপারেশন পরবর্তী সময়ে তার আরো বেশ টাকা ব্যয় হয়। আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ হয়েছে।

রবিন তালুকদার টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম তালুকদারের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তার বড় ভাই ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। মা আর ছোট দুই ভাই নিয়েই তার সংসার। রোগমুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন তিনি।

রবিন তালুকদার বলেন, ততকালিন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম স্যার আমার ক্যানসার কথা যেনে আমাকে ২০হাজার টাকা সহযোগীতা করেছিলেন। পাশাপাশি পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ২০হাজার টাকা দিয়েছিলেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়ে রবিন বলেন, আমার এক কন্যা সন্তান রয়েছে। নিজের জমানো টাকা ও স্বজনদের সহয়তায় এখন চিকিৎসা চলছে। দুটি রেডিও থেরাপি ইমপালস ক্যানসার হাসপাতালে দেওয়া হয়েছে। আরও পাঁচটি থেকে ছায়টি রেডিও থেরাপি লাগবে। এখন চিকিৎসার টাকা সংগ্রহ হলে আবার হাসপাতালে গিয়ে রেডিও থেরাপি নেয়া যাযে।

রবিন তালুকদার আরও বলেন, ক্যানসারের অত্যন্ত চিকিৎসা ব্যয়বহুল। চিকিৎসার জন্য প্রয়োজন ৫ থেকে ৭ লাখ টাকা। কিন্তু এত টাকা ব্যয় করার সামর্থ্য নেই আমার বা পরিবারের। তাই সবার কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
রবিন তালুকদারকে বিকাশ ও নগদে সহায়তা পাঠানো যাবে: নম্বর-০১৭৫২৩০৭৭৯৫ (বিকাশ পার্সনাল) এবং -০১৭৫২৩০৭৭৯৫ (নগদ পার্সনাল)।

এম.কন্ঠ/২৮ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন