ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে মাদরাসা ও কিন্ডার গার্ডেন-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জনগণের পুলিশ হোন, কোনো দলের চাটুকার নয়-কালিহাতীতে সারজিস আলম ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা শীর্ষক সেমিনার ঘাটাইলে ৬টি গরুসহ চোর আটক বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ কালিহাতীতে ওভার ভোল্টেজে শতাধিক পরিবারের ক্ষতি টাঙ্গাইলে ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন মির্জাপুরে নদীতে ভেসে উঠেছে অজ্ঞাত ব্যক্তির লাশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহবান ভাইস-চ্যান্সেলরের

ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

পবিত্র মহররম ১৪৪৮ হিজরি উপলক্ষে “কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা” শীর্ষক এক সেমিনার, ডিজিটাল কনটেন্ট ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের অডিটোরিয়ামে এ আয়োজন করে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং এ মানব জাতির পথপ্রদর্শক হিসেবে তাদের মাঝে শ্রেষ্ঠ নবী হিসেবে হযরত মোহাম্মদ (সাঃ) কে পাঠিয়েছেন। তাই নবীর দেখানো পথে কারবালার চেতনা ধারণ করে ন্যায়, সত্য, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।

একই সঙ্গে তিনি জ্ঞানচর্চা, গবেষণা ও নৈতিক শিক্ষা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেইন। তিনি বলেন, কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়; এটি সত্য, ন্যায়, আত্মত্যাগ এবং মানবমুক্তির এক অনন্য শিক্ষা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কারবালার আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি তরুণদের ইসলামের প্রকৃত শিক্ষা, সহনশীলতা ও মানবকল্যাণের আদর্শ ধারণ করে সমাজ গঠনের আহŸান জানান।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শায়খুল হাদিস, জামিয়া মাদানিয়া বারিধারার মাওলানা মুহাম্মদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ মো. ইমতিয়াজ।

সেমিনারে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক মোহাম্মদ হাদিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাভাবিপ্রবি’র বিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার এম. এ. আজান সোবহানী আল ভাসানী।

এ উপলক্ষে “কারবালা থেকে গাজা: জুলুমের বিরুদ্ধে আপসহীনতা” বিষয়ক ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা, “কারবালা থেকে গাজা: ইতিহাস ও মূল্যবোধ” বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা, শর্ট ভিডিও (রিল/শর্ট ফিল্ম), প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক ও ডকুমেন্টারি প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ইসলামী বইসহ আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৮ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন