ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা টাঙ্গাইলে বাড়িসহ জমির দখল বুঝে পেলেন রুবেল নাগরপুরে মাটির নিচ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা

টাঙ্গাইলে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

টাঙ্গাইলের সদর উপজেলায় এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুদ মিয়া (৪৮) ওই গ্রামের মো. লাল মিয়ার ছেলে।

মগড়া ইউনিয়নের ইউপি সদস্য মো. ফরহাদ আলী বলেন, শনিবার রাত ১০টায় মুদির দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিল। পরে তার স্ত্রীকে দোকানের কথা বলে বের হরে রাতে আর বাড়ি ফিরেনি। পরে ভোর সাড়ে ৫ টায় স্থানীয়রা কুইজবাড়ী এলাকার একটি রাস্তার পাশে মাসুদের মরদেহ দেখে আমাকে খবর দেয়। পরে গিয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। এটি একটি হত্যাকাণ্ড হতে পারে ধারনা করা হচ্ছে। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ঘটনাটি বিস্তারিত বলা যাবে।

এম.কন্ঠ/ ০৫  জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন