ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল দেশের অর্থনীতির চাকা বেগবান করতে প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী নাগরপুরে ছাত্রদল নেতাদের পুনর্মিলনী ঘাটাইলে কাঠ ব্যবসায়ীকে অপহরণ, দুই নারী গ্রেপ্তার বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নাগরপুরে ছাত্রদল নেতাদের পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

???????

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুকে সংবর্ধনা, বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ও কলেজ ছাত্রদল যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা কলেজের গভনিং বডির সভাপতি মনোয়রা বেগম মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।

এতে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। সাবেক ছাত্র নেতাদের মধ্যে ভিপি শরিফ উদ্দিন আরজু, ভিপি আহম্মদ আলী রানাসহ সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন ।

আয়োজক সূত্রে জানা যায়, ১৯৮৬ সাল থেকে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রদল মনোনীত নিবার্চিত ভিপি, জিএস, এজিএস, উপজেলা ও কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের সরব উপস্থিতিতে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। পুরো অনুষ্ঠানটি পরিনত হয় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের মিলন মেলায়।

অনুষ্ঠান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী জিলিক।

এম.কন্ঠ/ ০৪  জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন