ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে বিশ্ব পরিবেশ দিবসে আরোভিয়া সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি পালন ঘাটাইলে চাঞ্চল্যকর যুবদল নেতা হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৫ টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি বেনজীর আহমেদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ২২ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক কালিহাতীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি গোপালপুর-ভূঞাপুরে দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা কালিহাতীতে মাদক সম্রাট মামুন এখনো ধরাছোঁয়ার বাইরে গোপালপুরে শ্মশানঘাটে মিলল যমজ নবজাতকের মরদেহ ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল নেতার লাশ উদ্ধার, আটক ৫ টাঙ্গাইলে অটোচালকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কালিহাতীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

oplus_0

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কালিহাতী পৌরসভার উদ্যোগে আয়োজিত র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপজেলা প্রশাসন ও কালিহাতী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মস‚চির আয়োজন করা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সচেতনতামূলক র‍্যালি শেষে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ এবং দখলকৃত ফুটপাত মুক্ত করা হয়। এ সময় সংশ্লিষ্টদের জনস্বার্থে পরিবেশ পরিচ্ছন্ন ও চলাচল উপযোগী রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এম.কন্ঠ/ ০৬ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন