ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে অটোচালকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬

টাঙ্গাইলে ব্যাটারি চালিত অটোচালক আরিফের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, নিহত আরিফের বাবা আবু সাইদ, এলাকাবাসী আব্দুল আলিম, সেলিম মিয়া, সুজন হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, নিখোঁজের সাত দিন পর ৩১ মে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে আরিফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তানভীর, রাইসুল, শাফি ও বেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন আন্দোলনকারীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনার তদন্তে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। জবানবন্দীতে পাওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে আরিফের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এম.কন্ঠ/ ০৩ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন