ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে তাবলিগ জামায়তের আমির সড়ক দুর্ঘটনায় নিহত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মো. নুরুল ইসলাম ওরফে নূরু (৬৫) নামে এক তাবলিগ জামায়তের আমিরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টায় ঘাটাইল কলেজ মোড়ে কৃষি ব্যাংক সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুরুল ইসলাম উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা ও বৃহত্তর রসুলপুর ইউনিয়নের প্রয়াত তাজ উদ্দিন চেয়ারম্যানের ভাতিজা। তিনি উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তাবলিগ জামায়তের আমির ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান, নুরুল ইসলামের ছেলে সিঙ্গাপুর প্রবাসী ইয়াকুব আলী(৩৩) সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর মারা গেছেন। সেই বিষয়ে মঙ্গলবার সকালে তিনি টাঙ্গাইল প্রবাসী কল্যাণ ব্যাংকে কাজ শেষে বাড়িতে ফেরার সময় ঘাটাইল কলেজ মোড় চত্বরে কৃষি ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় তেলবাহী একটি ড্রাম ট্রাকের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাম্প্রতিক সময়ে ছেলের মৃত্যুর পরবর্তী পিতার মৃত্যুতে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। বাদএশা কাজলা গ্রামে নুরুল ইসলামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, তেলবাহী ড্রাম ট্রাকের আঘাতে নুরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

এম.কন্ঠ/ ০২ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন