ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

ঘাটাইলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:২৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (৩০ মে) ঘাটাইল উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমাদুল হাসান।

কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, সরকারি স্থাপনা ও জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মচারী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমাদুল হাসান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও জরুরি। এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনার মাধ্যমে একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

এম.কন্ঠ/ ৩১ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন