ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল টাঙ্গাইল ছিনতাই মামলায় গ্রেফতার ৩ গোপালপুরে সংঘর্ষে ভাঙচুর-লুটপাট, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার সখীপুরে মাদক সেবনে ২ জনের কারাদন্ড গোপালপুরে বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো ফসল বিনষ্ট স্ত্রীকে হত্যা করে নিজেই পুলিশে খবর দেন, স্বামীর যাবজ্জীবন টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন হামের টিকা নিয়ে অবহেলা করেছিলো বিগত সরকার প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন টাঙ্গাইলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

গোপালপুরে বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো ফসল বিনষ্ট

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নজিরবিহীন বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো জমিতে সেচ সংকট চলছে। থোড় ধান রোদে পুড়ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এবার এ উপজেলায় ১৩ হাজার ৮৯০ হেক্টরে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৪ হাজার ১৫০ এবং উফসী ৯ হাজার ৭৪০ হেক্টর। সেচের জন্য নলকূপ রয়েছে ৫ হাজার ৩০১টি। এর মধ্যে বিদ্যুৎ চালিত ৩ হাজার ৩৭৮টি।

উপজেলা কৃষি অফিসার শামীমা আকতার জানান, হাইব্রিড জাতের ধানে এখন থোড়, নয়তো শীষ বের হয়েছে। উফসী জাতের ধানে দুধ এসেছে। বিগত দুই সপ্তাহ ধরে চলছে প্রচন্ড খরা। বৃষ্টিও হচ্ছেনা। ভালো উৎপাদন পেতে এ সময়টাতে জমিতে কমপক্ষে দুই ইঞ্চি করে পানি জমে থাকা বাঞ্ছনীয়। কিন্তু বিদ্যুৎ ও ডিজেল সংকটের দরুন সেচ পাম্প পরিচালনা করতে না পারায় সংকট চলছে। উঠতি বোরো ধান বিনষ্ট হচ্ছে। এ দিকে কৃষকরা যাতে সময়মত ডিজেল পায় এ জন্য ৯০৫ জন কৃষককে ফুয়েল কার্ড দেয়া হয়েছে। ডিজেলোর জন্য পেট্রোল পাম্পে তারা লাইন দিয়ে বসে থাকছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর গোপালপুর জোনাল ম্যানেজার দেলোয়ার হোসেন জানান, বিদ্যুৎ চাহিদা ২৩ থেকে ২৪ মেঘওয়াট। ঘাটাইল পিডিবির গ্রিড সাবষ্টেশন থেকে সরবরাহ মাত্র ৬ মেঘওয়াট। চাহিদার এক চতুর্থাংশ বিদ্যুৎ দিয়ে পৌরসভাসহ সাতটি ইউনিয়নে সরবরাহ করায় ২৪ ঘন্টার মধ্যে ২/৩ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকেনা। ফলে বিদ্যুৎ নির্ভর সেচ যন্ত্র ঘন্টার পর ঘন্টা অচল থাকে। ক্ষুব্দ গ্রাহকরা বিদ্যুতের দাবিতে অফিসে এসে ঝামেলা করছে।

উপজেলা কৃষক দলের সভাপতি অবসরপ্রাপÍ কলেজ শিক্ষক হাতেম আলী জানান, ডিজেল ও বিদ্যুৎ সংকটের দরুন বোরো ফসল পুড়ছে। কৃষকরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান জানান, এখানে কোন ডিজেল সংকট নেই। তবে প্রচন্ড বিদ্যুৎ সংকট রয়েছে। সংকট নিরসনের জন্য পিডিবির ঘাটাইল গ্রিড সাবষ্টেশন থেকে গোপালপুর পর্যন্ত সাত কিলো দীর্ঘ পৃথক সঞ্চালন লাইন নির্মাণ করা গেলে এ সংকট নিরসন করা সম্ভব।

এম.কন্ঠ/ ২২ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন