ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

জেলখানায় খালেদা জিয়ার সঙ্গে কী আচরণ হয়েছে আল্লাহই জানেন-টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৩৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কারাবন্দি অবস্থায় বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করা হয়েছিল। বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গেলেও অসুস্থ অবস্থায় বের হয়েছেন। জেলখানায় তার সঙ্গে কী আচরণ করা হয়েছে, সেটা একমাত্র আল্লাহই জানেন। শুক্রবার টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ছয় বছর কারাবন্দি থাকার সময় বিএনপি চেয়ারপারসনের ওপর বিভিন্নভাবে অমানবিক আচরণ করা হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান।

বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে দেশের মাদার অব ডেমোক্রেসি উল্লেখ করে টুকু বলেন, জনগণের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশকে আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে টুকু বলেন, টাঙ্গাইল সদরের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে জনগণ ভালো সাড়া দিচ্ছে। আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৯ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন