ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

গোপালপুরে রেমিট্যান্স যোদ্ধা আনোয়ার হোসেন আর নেই

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে রেমিট্যান্স যোদ্ধা মোঃ আনোয়ার হোসেন দীর্ঘ দশ বছরেরও বেশি সময় প্যারালাইসিসের সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৪ডিসেম্বর) রাত নয়টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল দশটায় নবগ্রাম দাখিল মাদরাসা মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

আনোয়ার হোসেন গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রামের মৃত মোহাম্মদ আলী মুন্সির ছেলে। তিনি জীবদ্দশায় কুয়েত প্রবাশী ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার পর স্ট্রোক করে দীর্ঘ দশ বছরেরও বেশি সময় প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন।

গত আড়াই মাস আগে তার অবস্থার অবনতি হলে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) একমাস ৯ দিন চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্যগুণাহী রেখে গেছেন।

এম.কন্ঠ/ ০৫ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন