ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না

কাগমারী সম্মেলনের মাধ্যমে ভাসানী স্বাধীনতার বীজ বপন করেছিলেন-টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৫৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাওলানা ভাসানী মজলুমদের নেতা ছিলেন। কৃষক আন্দোলন করেছেন। যখনই যেখানে জুলুম হয়েছে, মাওলানা ভাসানী সেখানে রুখে দাঁড়িয়েছেন। কাগমারী সম্মেলনের মাধ্যমে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

বুধবার রাতে টাঙ্গাইলের পিচুরিয়ায় মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভাসানী বাজারে আয়োজিত সভায় তিনি বলেন, মাওলানা ভাসানী জিয়াউর রহমানকে দোয়া করে দিয়েছিলেন। সকলকে ভাসানী বলেছিলেন জিয়াউর রহমান দেশ প্রেমিক ও সৎ মানুষ। তার দলে সকলকে যোগ দিতে নির্দেশ দিয়েছিলেন। জিয়াউর রহমান ভাসানীর মৃত্যু বার্ষিকীতে সন্তোষে আসতেন। মাওলানা ভাসানী মানুষের অধিকারের জন্য কাজ করেছেন। জনগণের পক্ষে ছিলেন। যেটি আমাদেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ। এর আগে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তীকে শুভেচ্ছা জানান সুলতান সালাউদ্দিন টুকু।

এম.কন্ঠ/ ২০ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন