ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত টাঙ্গাইলে বৃষ্টি অপেক্ষা করে ফোরটি ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা

বাংলাদেশের মানুষের কাছে শহিদ জিয়া চির স্মরণীয় হয়ে থাকবেন-সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, স্বাধীনতার মহান ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর হমানের নেতৃত্বে ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব ঘটেছিলো। আজকে যার আদর্শকে আমরা বুকে ধারণ করে দল করি, যাকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সম্মান ও শ্রদ্ধা করে। বাংলাদেশের মানুষের কাছে যিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। এমন নেতা আর আসবে কিনা সন্দেহ রয়েছে। বাংলাদেশ যতদিন বেঁচে থাকতে তত দিন শহিদ রাষ্ট্রপতির নাম বেঁচে থাকবে, মানুষের হৃদয়ে থাকবে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব্ ও সংহতি দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশকে একটি আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপহার দিয়েছিলেন। এই দেশকে গড়ার জন্য যার নেতৃত্বে সমস্ত মানুষ একত্র হয়েছিলো। শেখ মুজিব দুর্ভিক্ষ উপহার দিয়েছিলো আর জিয়াউর রহমান আত্মনির্ভলশীল সমৃদ্ধশালী জাতি উপহার দিয়েছিলো। জিয়াউর রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলো আর শেখ মুজিব বিভেদ সৃষ্টি করেছিলো। যে কারনে শেখ মুজিবের রাজনীতি এদেশে টিকে নাই। ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতা এক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে। আমরা রাজনীতি করি জনগণের জন্য। সেই জনগণকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। দেশে এক মাত্র আধুনিক দল হচ্ছে বিএনপি। আগামীতে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পতথ চলবো। বিএনপি সকল শ্রেণী পেশার মানুষকে ধারণ করার ক্ষমতা রাখে।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এ সময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা বিএনপি’র উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।

এম.কন্ঠ/ ০৮ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন