ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

দেশের মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে-সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করেছে। স্বৈরাচার বিদায় হলেও অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার আদালতে চলমান রয়েছে। এ দেশের মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। বিএনপির ক্ষমতায় আসলে টেকসই উন্নয়ন হবে।

বুধবার বিকেলে টাঙ্গাইল শহরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের লিফলেট বিতরণকালে সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।

তিনি বলেন, টাঙ্গাইল থেকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। উন্নয়নের ক্ষেত্রে মডেল টাঙ্গাইল হিসেবে ঘোষণা করা হবে। টাঙ্গাইল সদরে মানুষ আমাকে নিজের সন্তান হিসেবে সাদরে গ্রহণ করেছেন। আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ এসেছে। আগামীতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামনের পথ চলবো।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। পরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মিছিল বের করা হয়।

এম.কন্ঠ/ ০৫ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন