ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

ঘাটাইলে সিএনজিসহ ৭টি ছাগল রেখে পালালো চোর

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১০:১৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জনতার হাতে গণধোলাইয়ের ভয়ে ৭টি ছাগলসহ সিএনজি রেখে পালালো চোর ও চালক । তবে কোথায় থেকে ছাগলগুলো চুরি করে আনা হয়েছে তা এখনো জানা যায়নি।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার আঠারোদানা এলাকায় শেখশিমুল মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ময়েন উদ্দিন ড্রাইভারের ছেলে সেলিম ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে টাঙ্গাইলগামী একটি সিএনজি ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের আঠারোদানা এলাকায় পৌছালে একটি দাড়িয়ে থাকা কলাবোঝাই অটোগাড়ির পিছনে ধাক্কা দিলে সিএনজি গাড়িটি সড়কের পাশেই উল্টে যায়। এ সময় গাড়ির ভিতরে বসে থাকা মাক্স পরা একজন মহিলা সিএনজির নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা মহিলাকে টেনে তুললে মহিলা দৌরে পালিয়ে যায়। অন্যদিকে সিএনজি ড্রাইভারও চাবিসহ গাড়ি রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গাড়ি থেকে ৫টি কালো কালারের ছাগল ও ২ টি বাদামি কালারের ছাগল উদ্ধারকরে। ছাগল গুলোর মুখে রশি দিয়ে বাদা ছিলো। পরে ঘটনাস্থল থেকে সিএনজিসহ ৭টি ছাগল স্থানীয় আঠারো দানা এলাকার বাবলু খন্দকারের ছেলে রাশেদ খন্দকারের কাছে হেফাজতে দেয় এলাকাবাসী এবং পুলিশকে খবর দেয়। পরে ঘাটাইল থানা পুলিশ এসে সিএজিসহ ৭টি ছাগল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর ধারনা, ছাগলগুলো কোথায় থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল চোর চক্র। যার আনুমানিক মূল্য হবে ৭০,০০০/-(সত্তুর হাজার টাকা)।

ঘাটাইল থানার এস আই সাজাউল ইসলাম জানান, উদ্ধার হওয়া ৭টি ছাগল ও সিএনজি থানায় নেওয়া হয়েছে। গাড়ির মালিক ও ঘটনার সংশ্লিষ্টদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এম.কন্ঠ/০৯ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন