ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

ঘাটাইলে ৭ ইটভাটায় অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৫১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি ভাটাকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদুল ইসলাম তালুকদার জানান, সংস্থাটির সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় সাতটি ইটভাটাকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং মালিকদের কাছ থেকে মোট ২৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা করা ইটভাটাগুলোর মধ্যে রয়েছে—ব্রাহ্মশাসন এলাকার স্বদেশ ব্রিকস (৫ লাখ টাকা), লাউয়াগ্রামের লিটন ব্রিকস (৫ লাখ টাকা), ঘাটাইল ব্রিকস (১ লাখ ৫০ হাজার টাকা), চানতারা গ্রামের মৌ ব্রিকস (২ লাখ টাকা), ডিজিটাল ব্রিকস (৩ লাখ টাকা), নবযুগ ব্রিকস (১ লাখ ৫০ হাজার টাকা) এবং এম এম ব্রিকস (৫ লাখ টাকা)।

অভিযানের সময় এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে স্বদেশ ব্রিকসের কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল এবং হিসাবরক্ষণ কর্মকর্তা এ এইচ এম জিয়াউর রহমান। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল জানান, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ২৫ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন