ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

আন্দোলনকারীরা ঐক্যবদ্ধ না থাকলে, তারা ক্ষতিগ্রস্থ হবে…সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

oppo_2

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনকারীদের মধ্যে যদি দ্বিধা বিভক্ত হয়, আন্দোলনকারীরা যদি ঐক্যবদ্ধ না থাকে, তারা আন্দোলন যারা করেছে তারা ক্ষতিগ্রস্থ হবে। যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তারা লাভবান হবে। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চলার পথে ভুল হতে পারে, হলে তা শোধরিয়ে নিতে হবে। এভাবেই এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড বিএনপি অফিসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল সদর উপজেলার শহীদ পরিবার এবং আহতদের মাঝে আর্থিক সহযোগিতা ও উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, টাঙ্গাইলের মানুষের বিগত দিনের দুঃখ কষ্ট, মূল সমস্যা “সন্ত্রাস” এগুলো কিন্তু মানুষ চায় না। মানুষ চায় সুন্দর ভাবে ও স্বাধীন ভাবে বেঁচে থাকতে। মানুষের এই চাহিদাকেই বড় মনে করে সেই চাহিদা পূরণ করতে হবে। অন্যায় দূরে রেখে কাজ করতে হবে। সকলে মিলে কাজ করতে হবে। আমিও এই ভালো কাজের অংশীদার হয়ে ভালো কাজে দায়িত্ব নিতে চাই। আমি টাঙ্গাইল সদরের মানুষের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য একজন কর্মী হয়ে সংসদ নির্বাচন করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমিও সক্রিয় ভুমিকা পালন করেছিলাম। আমি যখন ঢাকা বিশ^ বিদ্যালয়ে ছাত্র রাজরীতি করি তখন আমার উপর হামলা হয়েছিলো। আমি ঢাকা বিশ^বিদ্যালয়ে হল শাখার কনভেনার দায়িত্ব পালন করেছিলাম। অসংখ্য মানুষের সাথে মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আগামী দিনে বন্ধু বান্ধব নিয়ে গণতন্ত্রের জন্য ভালো কিছু সার্ভিস দিতে পারি। একতাবদ্ধভাবে কাজ করতে পারবো এবং সকলের সহযোগিতা পাবো।

এ সময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, নিহত মারুফের মা মোর্শেদা আক্তারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল সদর উপজেলার শহীদ পরিবার ও আহতরা এবং বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ৩০ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন