ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

গোপালপুরে তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয় ভাঙ্চুর

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের জমির পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে স্টেশন সংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয় কুপিয়ে ভাঙ্চুর করা হয়েছে।

শুক্রবার দুপুরে হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণী গ্রামে রেলওয়ে স্ট্রেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উদ্যমপুর বর্ণী গ্রামে রেললাইনের পাশে বসবাসরত মানুষ ওই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। এ নিয়ে সম্পতি ভোলারপাড়া গ্রামের কয়েকজন বিএনপির কর্মীর সঙ্গে দ্বন্ধের সৃষ্টি হয়। এ বিষয়ে সমাধানের জন্য শুক্রবার জুমার নামাজের আগে পুকুরসংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে একটি মীমাংসা বৈঠক বসে।

বৈঠকের একপর্যায়ে কথা কাটাকাটি হলে, একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে দা, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা চালিয়ে সেটি ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়।

এ সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস- চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর ছবিসংবলিত ব্যানার, কার্যালয়ের সাইনবোর্ড ও টিনের বেড়া কুপিয়ে নষ্ট করে।

স্থানীয়রা বাধা দিলে কয়েকজন আহত হন এবং দুর্বৃত্তরা দ্রুদ পালিয়ে যায়।

হেমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “রেললাইনের পাশে থাকা লেকে মাছ ছাড়ছে ভোলারপাড়ার লোকজন। এতে বর্ণী গ্রামের লোকজন বাধা দেয়। এ নিয়েই গ্যাঞ্জাম। আমরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে নিয়ে মীমাংসার জন্য বসেছিলাম। ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি উপস্থিত না থাকায় সোমবার পুনরায় মীমাংসার তারিখ দিয়ে চলে আসি। পরে শুনেছি সেখানে মারামারি হয়েছে।”

হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, “দুষ্কৃতিকারীরা তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয় ভেঙেছে। এখানে দলীয় কোনো গ্রুপিং নেই, তবে খাওয়া-দাওয়ার গ্রুপ থাকতে পারে।”

এম.কন্ঠ/ ১৮অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন