নির্বাচিত সরকার না থাকায় জনগনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়নি…আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, একটি নির্বাচিত সরকার না থাকায় জনগনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়নি, যে কারনে আমরা অনেক কিছুর সমস্যার সম্মুখীন হচ্ছি। সবাই দেশে বিদেশে শুধু বিনিয়োগ কারী নয় সবাই সিদ্ধান্ত স্থগিত রাখছে যে নির্বাচনের জন্য অপেক্ষায় আছেন। নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে আমাদের অর্থনীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আইনশৃঙ্খলার উন্নতি হবে, স্বাস্থ্য খাতের উন্নতি হবে।
তিনি বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবাীর রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দিরে পরিদর্শনে এসে এসব কথা বলেন।
তিনি বলেন,আমরা অনেক বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছি। নির্বাচনে যদি জনগন আমাদের রায় দেন আমরা এই শিল্প খাতে যে চাকুরী কর্মসংস্থান হারানো হয়েছে এবং নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা এক কোটি কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা অলরেডি প্লান করেছি।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এম.কন্ঠ/ ০২ অক্টোবর /এম. টি

























