ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত টাঙ্গাইলে বৃষ্টি অপেক্ষা করে ফোরটি ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মানুষ এখন তার পছন্দ মত সরকার গঠন করতে চায়…সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনে বিএনপি’র প্রায় সাড়ে ৪০০ অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে শত শহীদদের রক্তের বিনিময়ে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে। বিগত দিনে স্বৈরাচার ভোটের রাজনীতি ধ্বংস করেছে। দেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছে। শেখ হাসিনা দিনের ভোট রাতে নিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। বিশ্বের দরবারে যাকে বলে নিশি রাতের ভোট ডাকাত সরকার। আজকে ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে। এখন মানুষ তার পছন্দ মত সরকার গঠন করতে চায়।

বুধবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তারা আমাদের অসংখ্যা নেতাকে গুম ও হত্যা করেছে। আমাদের নেত্রীকে ৬ বছর জেলে নির্যাতন করেছে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই।

এর আগে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম খান ঝলক প্রমুখ।

এম.কন্ঠ/  ২০ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন