জুলাই শহিদদের রক্তের সাথে বেঈমানী করে দেশে কেউ রাজনীতি করতে পারবেনা…পিন্টু
বিএনপির ভাইস চেয়াম্যান এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘জুলাই বিপ্লবের শহিদদের রক্তের সাথে বেঈমানী করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবেনা। জুলাই বিপ্লব শুধু ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটায়নি, বাংলাদেশকে গণতন্ত্রের পথ দেখিয়েছে।
বিএনপির এ বর্ষীয়ান নেতা মঙ্গলবার বিকালে গোপালপুর উপজেলার বিআরডিবি মাঠে ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, ছাত্র জনতার গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি পালন’ উপলক্ষে গণজমায়েতে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু আরো বলেন,’ চাঁদাবাজ, মাদকবাজ এবং সন্ত্রাসীদের দলে ঠাঁই হবেনা। বিএনপিকে পরিশুদ্ধ রাজনৈতিক দলে পরিনত করা হবে। বিগত ১৬ বছরে গোপালপুর-ভূঞাপুরে কোন উন্নমূলক কাজ হয়নি। সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে গোপালপুর-ভূঞাপুরসহ সারা দেশে সুষম উন্নয়ন করা হবে

জুলাই আহতের সুচিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীর দলীয় শৃঙ্খলা এবং শহিদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ রাজনীতিতে সামিল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপির সহসভাপতি আবু ঈশা মুনিম, সাবেক সহসভাপতি খোরশেদুজ্জামান মন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সম্পাদক চাঁন মিয়া, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, শহর যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, জাসাস সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগ, কৃষক দলের সভাপতি অধ্যাপক হাতেম আলী, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন, ছাত্র দলের সভাপতি রোমান আহমেদ, সম্পাদক মোহাম্মদ হীরা প্রমূখ।
এম.কন্ঠ/ ০৫ অগাস্ট /এম. টি

























