ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানের পদযাত্রা মঙ্গলবার, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

এছাড়াও বৈষম্যহীন রাষ্ট্র গঠন, জুলাই শহিদদের বিচার নিশ্চিতসহ নানা বিষয়ে আলোচনা করা হবে। এতে প্রায় ২৫ হাজার নেতা কর্মী অংশ নিবে। সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান নেতা কর্মীরা।

নেতা কর্মীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভসহ কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখবেন।

এছাড়াও এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরের উৎসবের আমেজ বিরাজ করছে। পদযাত্রায় প্রায় ২৫ হাজার সদস্য অংশ নিবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ ও সংগঠক আজাদ খান ভাসানী। এতে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর সালাউদ্দিন, সাইফুল ইসলাম, এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারি মাসুদুর রহমান রাসেল, যুগ্ম সমন্বয়কারী কামরুজ্জামান শাওন, সদস্য ইসরাত জাহান রুমিসহ অনান্য নেতৃবৃন্দ।

এম.কন্ঠ/  ২৮ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন