ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু পিপি রিপনের উদ্যোগে তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী পালন খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

কালিহাতীতে কাঁচামাল ব্যবসার আড়ালে মাদক, আটক ২

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজারে কাঁচামালের ব্যবসার আড়ালে পরিচালিত মাদক কারবারে পুলিশের অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার এসআই রায়হানের নেতৃত্বে বল্লা বাজারে অভিযান চালিয়ে জসিম (৪০) ও খোকন (৩৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের আস্তানা থেকে ১২ লিটার চোলাই মদ ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত জসিম উপজেলার বাড্ডা গ্রামের আ. হকের ছেলে এবং বল্লা বাজারে কাঁচামাল ব্যবসায়ী। অপরজন খোকন, আউলিয়াবাদ গ্রামের আইয়ুবের ছেলে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।”

এম.কন্ঠ/  ২৫ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন