ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

বিএনপির সাথে থাকা অবস্থায় জামায়াতে ইসলামীর অনেক দায় আমাদের দল নিয়েছে…টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৫৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, কথা বলে কিন্তু লাভ হবে না, বরং বিএনপির সাথে যখন ছিলেন আপনাদের অনেক দায় কিন্তু বিএনপি নিয়েছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল, তারা কেন জামায়াতকে, রাজাকারদের সাথে রাখছে। গণতন্ত্রের স্বার্থে যে কথাটি এখন তারেক রহমান বলেন, যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শহীদ জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আমরা এই ভূখন্ডে যারা অবস্থান করি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তোলার জন্য তারেক রহমান ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই অংশ নিয়েছে এবং সম্পৃক্ত ছিল সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে।

তিনি বলেন, যারা জনগনের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের তারেক রহমানের নেতৃত্বে এই দেশের ছাত্রজনতা তাদেরকে বিতারিত করেছে। আপনারাও যদি জনগণের সেই অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টিকারী হন আপনাদের পরিনতিও এইরকমই হবে। বাংলাদেশের জনগন তাদের অধিকার আদায়ে সবসময় সক্ষম হয়েছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোরহাব, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

এম.কন্ঠ/  ১৯ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন