ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

যারা বলে, একটি দল নির্বাচন চায়, সেই দুই দলেরই নিবন্ধন নেই…টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা বলে, একটি দল নির্বাচন চায়। তাদের বলতে চাই এটা আমাদের দাবি নয়, জনগণের দাবি। যারা এসব কথা বলে সেই দুই দলেরই নিবন্ধন নেই। আর নিবন্ধন পাওয়ার জন্য কোন আবেদনও করেনি। শুক্রবার বিকেলে টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জেলা শ্রমিক দল আয়োজিত অনুষ্ঠানে টুকু বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করছি। যে কারনে আমরা একটি মাত্র দাবি, নির্বাচন চাইতেই পারি। বিগত ১৭ বছর শেষ হাসিনা বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। শেখ হাসিনা বুঝে নাই বলে দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা পথ হারালে খুঁজে পাবেন না।

তিনি বলেন, জিয়াউর রহমানের জনগণের ভাষা বুঝতেন। তিনি বলতেন এদেশের মালিক সাধারণ জনগণ। জিয়াউর রহমানের পর খালেদা জিয়াও ৯ বছর আন্দোলন সংগ্রাম করে সংসদয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।

তিনি আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যিনি বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র প্রকাশ করেছেন। তিনি দেশের মানুষের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ধ্বংস ও গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দিতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। শেষে মৃত্যু বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ।

এম.কন্ঠ/  ৩১ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন