সর্বশেষ
মির্জাপুরে লোবেট গাড়ির পিছনে পিকআপের ধাক্কা; চালকসহ নিহত তিন
টাঙ্গাইলের মির্জাপুরে লোবেটের গাড়ির (বড় ট্রাক) পিছনে পিকআপের থাক্কায় চালকসহ তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এই ঘটনা ঘটে।
মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লোবেটের সাথে থাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহগুলো উদ্ধার করে। এসময় চালক লোবেট গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এম.কন্ঠ/ ০৮ মে /এম.টি




























