ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ বাসাইলে হানাদার মুক্ত দিবস উদযাপন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু পিপি রিপনের উদ্যোগে তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী পালন খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ

স্বাধীনতার পর সবচেয়ে বেশি জনপ্রিয়তা থাকার পর বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ…মুহাম্মদ রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহ্তারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে করে বলেছেন, আপনারা অভ্যত্থানের ফসল। স্বাধীনতার পর বিগত দিনে এতো জন সমর্থন দিনে কেউ ক্ষমতায় যায়নি। যে সমর্থন আপনারা পেয়েছেন। তারপরও বিভিন্ন ক্ষেত্রে আপনার সুন্দর পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন। আপনাদের ব্যর্থতা কোথায়? দেশের বেশিরভাগ মানুষ আপনাদের সহযোগিতায় রয়েছে। নারীদের বাদ দিয়ে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে, সে প্রস্তাব দুনিয়ার আর কোথাও নেই।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহ বিরোধী প্রস্তাবনা প্রতিবেদন এবং নারী কমিশন বাতিলসহ নানা দাবিতে জনসভায় এ কথা বলেন।

শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর আজ পর্যন্ত গলা ফাটিয়ে মা আত্মচিৎকার করছেন। মায়ের আর্তনাথ শেষ হয়নি, মুগ্ধের পানি পানি শব্দ কান থেকে যায়নি, আবু সাইদের দুই হাত প্রশারিত করে বুকে গুলি নিয়েছিলো, সেই দৃশ্যও চোখ থেকে যায়নি। আর সেখানে এক দল চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাটদখল ও স্টেশন দখলে নেমেছে। আমাদের দেশের লাখ লাখ মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে। অনেকের চোখ হারিয়েছে। অনেক সাংবাদিক প্রাণ দিয়েছে। তারপরও চাঁদাবাজদের ক্ষমতায় আনলে আমাদের পুনরায় জবাই করবে। তা বাংলাদেশের জনগণ ও শিক্ষার্থীরা মেনে নিবে না। আগে প্রয়োজনীয় সংস্কার পরে জাতীয় নির্বাচন হবে।

ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-সভাপতি মনতাছির আহমাদ, জেলা শাখার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়া প্রমুখ।

এম.কন্ঠ/  ০৮ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন