ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা টাঙ্গাইলে ছাত্রদলনেতা রউফ এর মৃত্যুবার্ষিকী পালিত কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসরায়েলি হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল শহর ও উপজেলা শাখার উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ।

এতে বক্তব্য রাখেন, সদর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিরেন।

এম.কন্ঠ/  ০৭ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন