ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

কালিহাতীতে অবৈধ বালুঘাট দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া,আহত ২

তারেক আহমেদ
প্রকাশ: ০৩:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

অবৈধ বালুরঘাট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সোমবার বিকালে কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারা মারুয়া ও বেলটিয়া অবৈধ বালুঘাট দখল নিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সোলায়মান আকন্দ, ইমরান তালুকদার ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি মতিউল আলম তালুকদার অবৈধ বালু উত্তোলন,বালুঘাট দখল ও আধিপত্য নিয়ে বিএনপির নেতৃস্থানীয়দের মধ্যে রেষারেষি লেগেই আছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৪ টার দিকে কালিহাতীর বিয়ারা মারুয়া ও বেলটিয়া অবৈধ বালুঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাকিল ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল নামে দুই ব্যক্তি আহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় আবারো বালুঘাট দখল ও আধিপত্য নিয়ে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এদিকে এর আগে এ বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হতাহতের ঘটনাও ঘটেছে।

কালিহাতী থানায় ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, দুপক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এ নিয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম.কন্ঠ/ ১০ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন