ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

দল থেকে বহিষ্কার

কালিহাতীতে যুবদল নেতা রফিকের বিরুদ্ধে মাদক, দখল ও চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে যুবদল সদস্য রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে মাদক কারবারি, দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য রফিকুল ইসলাম রফিককে বহিষ্কার করা হয়েছে।

সোমবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। রাজনৈতিক পরিচয়ে গত ২৬ ফেব্রুয়ারি কালিহাতী প্রেসক্লাবে হামলা-ভাংচুর ও লুটপাটের ৬ দিনের মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হল। তিনি কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কালিহাতী উপজেলা যুবদলের সদস্য মো. রফিকুল ইসলাম রফিককে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এ নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

অভিযোগ রয়েছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথেই বেপরোয়া হয়ে উঠেন রফিক। রাজনৈতিক পরিচয়ে নিয়ন্ত্রণ নেন টেন্ডার, মাদক ও বালুর ঘাট দখল বাণিজ্য। উপজলো পরিষদের কর্মকর্তরা তার অনৈতিক কথা না শুনলে তাদের সাথে খারাপ আচরণ করে হুমকি দিতেন। রফিকের বহিস্কারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাচারের পর থেকেই কালিহাতীর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীরা স্বস্থি প্রকাশ করেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকালে রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে ১০-১২ ব্যক্তি কালিহাতী প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাংচুর চালায় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ টাকা লুটে নেয়। ওই ঘটনায় কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত বাদি হয়ে টাঙ্গাইলের সিনিয়র ম্যাজিস্ট্রেট (কালিহাতী) আমলী আদালতে রফিকুল ইসলাম রফিকসহ ১১ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম রফিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু বলেন, রফিকের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া জেলা থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে আবেদন পাঠানো হয়। ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এম.কন্ঠ/ ০৪ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন