ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

বিএনপি শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে…সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, বৈষম্য করেছে এবং মেধাকো গুরুত্ব দেয়নি। এজন্য এদেশের মানুষ ঐকবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত শাহীন শিক্ষা পরিবারের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন। সেই ৩১ দফায় শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে, শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা হবে এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে কিভাবে মূল্যায়ন করা হবে সে ব্যাপারে বিস্তারিত ব্যখ্যা দেয়া হয়েছে ৩১ দফাতে।

টুকু বলেন, আমরা সর্বোচ্চ প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে গুরুত্ব দেব। বিএনপি হচ্ছে শিক্ষা বান্ধব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল, খালেদা জিয়াও শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। আজকের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা খালেদা জিয়াই চালু করেছেন। মেয়েদের শিক্ষার হার বাড়ার মূল কারণ হচ্ছে খালেদা জিয়া। তাই বিএনপি শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

এম.কন্ঠ/০৬ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন