ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৩:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নিরাপদ অভিবাসন ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিত করার জন্য ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের অধীনে বাসাইল ব্র্যাক অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিযেডি’র আরএম তানহার নূপুর, মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি’র কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি আফরোজা খানম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জয়নাল নামের এক ব্যক্তি কাতার যাওয়ার জন্য দালালের কাছে ৪ লাখ টাকা জমা দেয়। পরে সাংবাদিক, ব্যবসায়ী, ইউপি সদস্য ও অভিবাসী পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত প্রবাসবন্ধু ফোরামের সদস্যগণ সালিশের মাধ্যমে দালালের কাছ থেকে জয়নালকে ক্ষতিপূরণ স্বরূপ ৩ লাখ টাকা উঠিয়ে দেয়। এছাড়াও বাাসইল সদর ইউনিয়নের লিটন সরকার, ঘারিন্দা ইউনিয়নের পারভেজ, আহমেদ কবির এবং আরমান, কাশিল ইউনিয়নের বকুল চন্দ্র সরকার, করটিয়া ইউনিয়নের সবুজ মিয়া বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেন। পরে প্রবাসবন্ধু ফোরামের সদস্যগণ তাদের দুটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সঞ্চয় করতে উদ্বুদ্ধ করেন।

এম.কন্ঠ/ ১৩ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন