ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১৭টি বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে প্রতিটি বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনসহ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর বলেন, তোমরা কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সুযোগ পেয়েছ। তোমরা কখনও নিজেদেরকে একা ভাববে না, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুন্দর ও গোছানো ক্যাম্পাসে তোমাদের স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় হলো উন্মুক্ত জ্ঞানচর্চার জায়গা। এখানে জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা হয়। তোমরা এ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের আইন মেনে চলবে এবং শিক্ষকদের সাথে সমন্বয় করে জ্ঞান অর্জন ও গবেষণামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করবে।তোমাদের বিভাগের সম্মানিত শিক্ষকরা ও আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি তোমাদের অভিভাবক হিসেবে কাজ করব। আমাদের দ্বার তোমাদের জন্য উন্মুক্ত।

এম.কন্ঠ/ ২৮ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন