ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

কালিহাতীতে মোটরসাইকেল আরোহী নিহত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল ও পিক আপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আকাশ আহমেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর ) এলেঙ্গা – ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ আহমেদ উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াদ (নায়েব বাড়ী) গ্রামের হারুন -অর-রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে আকাশ আহমেদ স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাঁরা উপজেলার মুলিয়া এলাকায় একটি সিএনজিকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেল ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়। পাশের খাদে ছিটকে পড়ে অল্পের জন্য বেঁচে গেছেন আকাশের স্ত্রী।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের এস আই রাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ২৭ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন