ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান কালিহাতীতে কিন্ডার গার্টেন স্কুলে চুরি, উধাও ৩ সিলিং ফ্যান গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার কালিহাতীতে বিএসটিআই’র লোগো ব্যবহারে আয়েশা বেকারিকে জরিমানা টাঙ্গাইলে ‘জামিল বস’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন কালিহাতীতে মাইস্তা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম সেবা) জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইলে যোগদান করেই বিকেলে টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সাইফুল ইসলাম সানতু বলেন, টাঙ্গাইলের মানুষ খুবই শান্তি প্রিয়। জেলার মানুষদের সেবা করার মাধ্যমে টাঙ্গাইলবাসী হতে চাই। ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সকলকে সাথে নিয়ে সারাদেশে টাঙ্গাইলকে প্রথম সেরা জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। এছাড়াও সকল ভাল কাজে সহযোগিতা চান তিনি।

এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল, এনটিভির প্রতিনিধি মহব্বত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, যমুনা টেলিভিশনের প্রতিনিধি শামীম আল মামুন প্রমুখ।

এম.কন্ঠ/ ০১  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন