ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

চাকরি জাতীয় করণের দাবিতে টাঙ্গাইলে আনসার সদস্যদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

চাকরি জাতীয়করণ করার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছেন আনসার সদস্যরা। শনিবার দুপুরে বিভিন্ন স্থান থেকে আনসার সদস্যরা শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে সমবেত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন আনসার সদস্য মো. আল আমিন, রাসেল আহমেদ।

বক্তারা বলেন, আমরা অস্ত্রধারী প্রশিক্ষিত আনসার। সরকারি-বেসরকারি স্থাপনা ও দপ্তরে সশস্ত্র পাহারা দিই। গত ৫ আগস্টের পর সারাদেশে সব স্থাপনা ও থানা পাহাড়া দিয়েছি আমরা। পুলিশ বা ব্যাটালিয়ান আনসারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করি। অনেক ক্ষেত্রে বেশি দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদের চাকরি জাতীয়করণ না করায় এক দফা দাবিতে আন্দোলনে নেমেছি।

পরে আন্দোলনকারী আনসার সদস্যরা চাকরি জাতীয় করনের দাবিতে জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিলের কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় অন্যান্য আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৪ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন