ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল প্রমুখ। এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, যায়যায় দিনের প্রতিনিধি জুবায়ের মল্লিক বুলবুল, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, দৈনিক দেশবাসীর বার্তা সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কালের কণ্ঠের প্রতিনিধি কাজল আর্য, বাংলানিউজের প্রতিনিধি সুমন কুমার রায়, ডেইলি সানের প্রতিনিধি সুমন খান বাবু, বর্তমান পত্রিকার প্রতিনিধি এসএম আওয়াল মিয়া, এশিয়ান টিভির প্রতিনিধি শফিকুজ্জামান মোস্তফা, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি মাসুদ রানা, বনিক বার্তার প্রতিনিধি পারভেজ হাসান, ঢাকা টাইমসের প্রতিনিধি রেজাউল করিম, বিডি নিউজের প্রতিনিধি মোল্লা তোফাজ্জল, এখন টিভির প্রতিনিধি কাউছার আহমেদ, আমাদের সময়ের প্রতিনিধি শামীম আল মামুন, সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নওশাদ রানা সানভি দৈনিক দেশবাসীর চীফ রিপোর্টার তোফায়েল আহমেদ রনি, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল, সমাজ সংবাদের প্রতিনিধি সুমন ঘোষ, গ্লোবাল টিভির প্রতিনিধি রুপি আক্তার পলি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি হাসান সিকদার ও বাংলা ৭১ পত্রিকার প্রতিনিধি সিরাজ আল মাসুদসহ জেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী।

দেশের শীর্ষ মিডিয়া হাউজের উপর হামলার প্রতিবাদ করে বক্তারা বলেন, কোন মিডিয়া হাউজ বা সম্পাদকের কোন ভুল থাকলে তা সমালোচনা করা যেতে পারে। তবে এভাবে হামলা করা খুবই ন্যাক্কারজনক ঘটনা। ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ যেসকল গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলা হয়েছে দ্রুততার সঙ্গে তার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন বক্তারা।

এম.কন্ঠ/ ২২ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন