ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

টাঙ্গাইলে জগন্নাথ দেবের রথযাত্রা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

টাঙ্গাইলে ইস্কন জেলা নামহট্ট কমিটির উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ রাজীব। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু প্রমুখ।

শেষে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের সামনে থেকে রথযাত্রা বের হয়ে কাগমারী কালিপুর জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে শেষ হয়।

এম.কন্ঠ/  ০৭ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন