ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর এলাকার সন্তোষ রথখোলা শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহেল রানা (৩২) পার্শ্ববর্তী অলোয়া ভবানী আমতলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ স্থানীয়রা জানান, চার দিন আগে অলোয়া ভবানী বাড়ি থেকে সোহেল বের হয়। পরে আর বাড়ি ফিরেননি। পরদিন তার বাবা টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মঙ্গলবার সকালে সন্তোষ শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশে মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দেয় এলাকার লোকজন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালর মর্গে পাঠায়। স্থানীয়রা জানায়, সোহেল সিঙ্গাপুরে ছিলেন। এক বছর আগে সেখান থেকে দেশে ফিরেছেন। সামনের মাসে আবারও বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এম.কন্ঠ/  ০২ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন